তারেক রহমানের জন্মদিনে সাঁথিয়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

0
249
তারেক রহমানের জন্মদিনে প্রাইমারি স্কুলের শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ / ছবি - এই বাংলা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম ফয়সাল রহমান নাইসের উদ্যোগে প্রাইমারি স্কুলের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পাবনা-০১ (সাঁথিয়া) বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ–সাধারণ সম্পাদক মো: সেলিম খাঁন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের সহ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হোসাইন খান, উপজেলা ছাত্রনেতা হাবিব খাঁন, সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রনেতা আসিফ খাঁন, আতাইকুলা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর হাসান, সদস্য ওসমান, সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব সালমান বিশ্বাস, যুগ্ম আহবায়ক শ্রাবণ, বেড়া সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব আসিফ আরিয়ান, ১ নং সদস্য পিয়াস হাসান, উপজেলা ছাত্রদল নেতা সরদার হ্রদয়, রিজভী সহ আরও অনেকে।

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here