পিরোজপুর প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে পিরোজপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার সকালে সদর উপজেলার ১ নং শিকদার মল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. লুৎফর রহমান লিটন। এ সময় জেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে মো. লুৎফর রহমান লিটন বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কেবল রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার নয়—এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের সেবায় সক্রিয় করার একটি স্পষ্ট রোডম্যাপ। ভবিষ্যৎ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নেতাকর্মীরা জানান, দেশের তরুণ প্রজন্মকে সঠিক তথ্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা সম্পর্কে সচেতন করতে ছাত্রদল নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

