মহেশপুরে পুলিশ বক্সের সামনে গাছ ফেলে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা

0
181
ছবি : এই বাংলা

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুরে পুলিশ বক্সের ঠিক সামনে জীবননগর–কোটচাঁদপুর সড়কে গাছ ফেলে পথ আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগী মেহেদী হাসান জানান, সেদিন রাতে কোটচাঁদপুরে আমির হামজার ওয়াজ মাহফিল শুনে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর দুই সঙ্গী মোস্তাক ও আরিফুল। কাটাখালি পুলিশ বক্সের কাছে পৌঁছানোর পর রাস্তার ওপর ফেলে রাখা বড় একটি মেহগনি গাছে তাঁদের পথ রোধ হয়ে যায়।

মেহেদীর ভাষ্য, গাছ ফেলার সঙ্গে সঙ্গে ধারালো দা ও লাঠিসোটা নিয়ে ৭-৮ জনের একটি ডাকাত দল তাঁদের ঘিরে ধরে। ডাকাতরা তাঁদের কাছ থেকে ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই স্থানে থামিয়ে রাখা দুটি ট্রাকের চালকদের কাছ থেকেও টাকা-পয়সা লুট করা হয়।

তিনি ক্ষোভ জানিয়ে বলেন, “ঘটনাটি ঘটেছে পুলিশ বক্সের সামনে। পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের কাউকে আটক করতে পারেনি।”

এ ঘটনায় স্থানীয়রা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের দাবি—ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এতে জড়িত, তা শনাক্তে অভিযান চলছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here