দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নাশকতা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দৌলতপুর থানার ওসি মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আঃ মান্নান মিয়া (৪২), পিতা মৃত খুরশেদ সিকদার, গ্রাম নিলুয়া; চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। নন্দ লাল সাহা (৫২), পিতা মৃত চন্ডী দাস, গ্রাম চকমিরপুর; চকমিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মোঃ পলাশ মোল্লা (৪৬), পিতা মৃত ধনী মোল্লা। মোঃ হাফিজ মোল্লা (৪৩), পিতা মৃত হমেশ মোল্লা, গ্রাম বাশাইল; বাঘুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

