প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনায় বসছে এনসিপি

0
153
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) / প্রতিকী ছবি

এই বাংলা ডেস্ক নিউজ :

দলীয় ফোরামে আলোচনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ৩টার দিকে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে কোনোভাবেই সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না। বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”

এদিকে, এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে’ স্বাক্ষর করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি এ আদেশে স্বাক্ষর করেন বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here