ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

0
134
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অসুস্থতা / ছবি - সংগৃহীত

বিশেষ প্রতিনিধি :

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (৯ নভেম্বর) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় এক মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বক্তব্যের সময় তিনি দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন। কণ্ঠ আটকে যাওয়ায় তিনি পাশে থাকা নেতাকর্মীদের সাহায্য নেন এবং চেয়ারে বসে বক্তব্য শেষ করেন। পরে নিজেই বলেন, “কিছু হয়নি, আমি ভালো আছি।”

স্থানীয় বিএনপি নেতারা তার দৃঢ়তা প্রশংসা করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। নেতারা জানান, দলের জন্য শারীরিক অসুস্থতা উপেক্ষা করে বক্তব্য শেষ করা তার নেতৃত্বের পরিচয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here