নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি শিব্বির আহমেদ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এই বাংলা/এমএস