পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের উদ্যোগে রাঙ্গাপানিছড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার রাঙ্গাপানিছড়ায় এ জার্সি বিতরণ করা হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার লক্ষ্যে লংগদু জোন বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বাস, খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক হবে।
লংগদু জোন ভবিষ্যতেও স্থানীয় যুবসমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
এই বাংলা/এমএস