গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের এসআই (নিঃ) মো. কামারুল হাসান, এএসআই (নিঃ) জিল্লুর রহমান ও এএসআই (নিঃ) মো. আলামিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তাঁর ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং অ্যাশ রঙের একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। প্রতিটি ইয়াবার দাম ৩০০ টাকা ধরে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ফ্রেন্ডস টাওয়ারে ভাড়া থাকতেন।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা মালামাল:
এই বাংলা/এমএস