নাটোরের নলডাঙ্গায় রাতের আঁধারে গোয়ালঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পিপরুল সরদারপাড়া গ্রামের সাদেক উদ্দিনের (৫০) নিজ গোয়ালঘরে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাদেক উদ্দিন ওই গ্রামের মৃত বাহার উদ্দিন মণ্ডলের ছেলে। চুরি হওয়া গরু দুটির মধ্যে রয়েছে চার বছর বয়সী একটি সাদা-কালো রঙের গাভি এবং ছয় মাস বয়সী একটি ছাই রঙের বকনা বাছুর।
রাতের কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা গোয়ালঘর থেকে গরু দুটি নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু দুটির সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত নলডাঙ্গা থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই বাংলা/এমএস