শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রামগড়ে সেনা অভিযানে দেশীয় পিস্তল ও গুলিসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে সিন্দুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি অভিযানিক দল।

সেনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্মশানটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক সাগর দেবনাথ (৬১) রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকার জদু দেবনাথের ছেলে।

সেনা সূত্র আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর