মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দেশের চলমান নৈরাজ্য-নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নৈরাজ্য, নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বানে পঞ্চগড়ে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাবেক ছাত্রনেতা ও পঞ্চগড় পৌর বিএনপির অন্যতম সদস্য মো. হায়াতুন আলমের নেতৃত্বে এ শোডাউন বের করা হয়। তারেক রহমানের নির্দেশনার আলোকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানানো হয়।

শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন। মোটরসাইকেলের বহর নিয়ে তাঁরা পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচির মাধ্যমে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক মাঠে সক্রিয় অবস্থানের জানান দেন অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর