নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নিতাই কাছারী বাজারসংলগ্ন মাদ্রাসা মাঠে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান, জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া ‘দোস্ত এই বাংলাদেশ সোসাইটি’র নেদারল্যান্ডস প্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন মুশরুতপানিয়ালপুকুর স্কুলে বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এই বাংলা/এমএস