বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ একজন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাইমদসহ মো. আমির হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইনসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ছয়টি প্লাস্টিকের জারে রাখা মোট ১২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। প্রতিটি জারে ২০ লিটার করে মদ ছিল। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও এর চাবি জব্দ করা হয়েছে।

আটক আমির হোসেন কমলগঞ্জ উপজেলার বাঘমারা (বালিগাঁও) গ্রামের মো. শফিক মিয়া ও রাহেলা বেগমের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর