বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সভা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় শিশু-কিশোরদের উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। তিনি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপপরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং বাড়িঘরসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর