নাটোরের সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের স্থাপনদিঘী বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা এবং সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী।
লিফলেট বিতরণকালে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় ও নদী-নালা দখল ও দূষণ রোধ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফী, পরিবেশকর্মী মোতালেব হোসেন, মারুফ সরকারসহ অনেকে।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো সংগঠন বা ব্যক্তির একার দায়িত্ব নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে নদী, খাল-বিল, জলাশয় ও বৃক্ষ রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এই বাংলা/এমএস