শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নাগরপুরের মোকনা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে মোকনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর দিকনির্দেশনায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পংবাইজোড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পংবাইজোড়া বাজারের বটতলায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাসান জাকির এবং মোকনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছামান।

বক্তারা অভিযোগ করেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এ সময় মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াজ উদ্দিন রাজা, সিনিয়র সহ-সভাপতি মো. মোজাফফর হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, উপজেলা যুবদলের সদস্য ইমরুল কায়েস রাজিব, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন পলাশ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তারুজ্জামান, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম ও বাবুল হোসেন, যুবনেতা কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর