শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমুয়া ব্রিজের নিচে হলতা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো. সোহেল ব্যাপারীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে জিহাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জিহাদের বলে শনাক্ত করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর