চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল—‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতায় উন্নয়ন’।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস