বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফলক উন্মোচন ও ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধবভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, স্থানীয় জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণের ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর