টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। বৃহস্পতিবার সকালে তাঁর পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এমপি লাভলুর বাসভবন থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই বিপদের সময়ে এমপি রবিউল আওয়াল লাভলু ও বিএনপির পক্ষ থেকে পাওয়া সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই সহায়তা তাদের পুনরায় ব্যবসা শুরু করতে কিছুটা হলেও সাহায্য করবে।
উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ জানান, সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের খবর শুনেই তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি আশ্বাস দিয়েছেন, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা করা হবে এবং তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস