বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ সদরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতা মুঞ্জুরুল হক মুঞ্জু এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় দুর্গাপূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর