মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিকারী হাটের অসহায় চা বিক্রেতার পাশে জাহিদুল ইসলাম

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের নিকারী হাটের চা বিক্রেতা মোস্তফা শেখের দীর্ঘদিনের দুর্ভোগ এবার কাটতে চলেছে। বৃষ্টির পানি পড়ে জরাজীর্ণ হয়ে যাওয়া তার ছোট্ট চায়ের দোকানটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্বস্তি ফিরেছে তার জীবনে।

জানা গেছে, মোস্তফা শেখের সংসার চলত মূলত চায়ের দোকানের আয় দিয়ে। কিন্তু দীর্ঘদিন ধরে দোকানের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ায় সেখানে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বসতে পারতেন না। এতে তার ব্যবসায়ও নেমে আসে বড় ধরনের ধস।

অসহায় এই চা বিক্রেতার দুরবস্থার কথা কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের মাধ্যমে জানতে পারেন কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম। এরপর বাজারের দিন তিনি মোস্তফা শেখের পাশে দাঁড়ান এবং দোকানটি সম্পূর্ণ মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তার হাতে তুলে দেন।

হঠাৎ এমন সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোস্তফা শেখ। সহায়তার জন্য তিনি মো. জাহিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।

স্থানীয়রা জানান, মো. জাহিদুল ইসলাম এর আগেও কদমতলা ইউনিয়নের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়ার পাশাপাশি এলাকার রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

এ ছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও তার নিয়মিত উপস্থিতি ও আর্থিক অনুদান রয়েছে বলে জানান স্থানীয়রা। সাধারণ মানুষের বিপদে-আপদে তার এসব মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসা পেয়েছে বলেও জানান তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর