মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো প্রযুক্তির উদ্বোধন

​নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এয়ার ফ্লো প্রযুক্তির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাগরপুর, টাঙ্গাইলের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল। উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপকারভোগী ও স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিতে প্রস্তুত করা এয়ার ফ্লো প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তিটির সুবিধা সংবলিত লিফলেট ও প্রয়োজনীয় মালামাল উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এয়ার ফ্লো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ দীর্ঘদিন পচনমুক্ত ও সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে পেঁয়াজ সংরক্ষণে স্থানীয় কৃষকদের আর্থিক ক্ষয়ক্ষতি কমবে। একই সঙ্গে এ প্রযুক্তি জাতীয় পেঁয়াজ উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর