চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসির বাঁশখালী জোনাল অফিসের উদ্যোগে আঞ্চলিক কর্মী সম্মেলন ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বাঁশখালী জোনাল অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুনাগরি সাংগঠনিক অফিসের জিএম ও ইনচার্জ এম সোহেল হাসান রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি ও চট্টগ্রাম জোনাল হেডকোয়ার্টারের ইনচার্জ আনিছুল হক আনিছ, এএমডি মো. আনোয়ারুল ইসলাম ভূট্টো, এসইভিপি ও বাঁশখালী জোনাল অফিসের কর্মকর্তা মোহাম্মদ বাবুল সিকদার এবং এসইভিপি মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী জোনাল অফিসের এএমডি ও ইনচার্জ প্রফেসর জাকের আহমদ।
অনুষ্ঠানের একপর্যায়ে কয়েকজন মৃত গ্রাহকের নমিনিদের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে মোহাম্মদ মঞ্জুর আলমের নমিনি স্বপ্না বেগমকে ৭ লাখ ১২ হাজার ৫৭৭ টাকা, মোহাম্মদ ইসমাইল হোসেনের নমিনি রুনা আক্তারকে ২ লাখ টাকা, মোহাম্মদ আব্দুল মালেকের নমিনি আব্দুল হামিদকে ১ লাখ ২০ হাজার ৩৫১ টাকা, মোহাম্মদ নন্না মিয়ার নমিনি খুরশিদা বেগমকে ৫৭ হাজার ১৯৫ টাকা, কাসফিয়া সোলতানাকে ২৩ হাজার ৬২ টাকা এবং রাকিব হোছাইনকে ২৩ হাজার ৬৩ টাকার চেক দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে মোট ১১ লাখ ৩৬ হাজার ২৪৮ টাকা মৃত্যু দাবি বাবদ পরিশোধ করা হয়েছে।
চেক হস্তান্তরের সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাঁশখালী জোনাল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আঞ্চলিক কর্মী সম্মেলনের পাশাপাশি গ্রাহকদের মৃত্যু দাবি নিষ্পত্তির অর্থ হস্তান্তর করা হয়। এর মাধ্যমে বীমা দাবির অর্থ পরিশোধের কার্যক্রম সম্পন্ন করা হয় বলে আয়োজকরা জানান।
এই বাংলা/এমএস