কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়ায় পেট্রোল পাম্পসংলগ্ন বাইপাস সড়কে চলন্ত মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ঢালুয়া বাইপাস থেকে বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।
এ সময় মোটরসাইকেলের আরোহী কিছুটা আহত হলেও দ্রুত সরে গিয়ে নিরাপদে থাকতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলের তেলের ট্যাংক ফেটে রাস্তায় পেট্রোল ছড়িয়ে পড়লে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পথচারী, গাড়িচালক ও বাইপাসের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন দেখে ঢালুয়া হাইস্কুল মাঠে ফুটবল খেলায় থাকা খেলোয়াড়রা ছুটে এসে পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে হোমনাবাদ ক্লিনিক ও ঢালুয়া পেট্রোল পাম্প থেকে অগ্নিনির্বাপক বোতল এনে স্থানীয়দের সঙ্গে নাঙ্গলকোট থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বাইপাস এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এই বাংলা/এমএস