পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গণশুনানিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শোনেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জনসাধারণের সমস্যা সমাধান এবং সরকারি সেবা আরও সহজ ও দ্রুত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের গণশুনানি নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
এই বাংলা/এমএস