বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জলঢাকায় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর জলঢাকা উপজেলায় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

Water Well Group (WWG)-এর অর্থায়নে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জলঢাকা স্টেডিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহযোগী সমন্বয়কারী মো. আনারুল ইসলাম।

কর্মসূচির আওতায় উপজেলার সুবিধাবঞ্চিত ১০০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এর মাধ্যমে পরিবারগুলোর জন্য নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী উৎস নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

টিউবওয়েল পাওয়া এক সুবিধাবঞ্চিত ব্যক্তি বলেন, ‘‘আমাদের জন্য এটি অনেক বড় উপকার। এই উপকারের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে আরও মানুষের উপকার করার তৌফিক দান করুন।’’

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আট বছরেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে করোনা মহামারির সময়ে মরদেহ দাফন সেবা, বন্যায় ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং ‘মেহমানখানা’ কার্যক্রম।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর