সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে পানি ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সমিতির কার্যালয় ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোছাইন আজগর, সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইউনুছ ও কোষাধ্যক্ষ মাস্টার মো. সোলতান মাসুদ।

এ ছাড়া জলদী, শীলকূপ ও মনকিচর ব্লকের সদস্য এবং বাঁশখালী ইকোপার্কের বন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন। তারা সমিতির কার্যালয়ের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে। গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।

তারা জানান, সমিতির প্রাঙ্গণকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনগণ, সমিতির সদস্য ও সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগে পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর