মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতবিনিময়

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোর সদর উপজেলায় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে ‘নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। We Can-এর উদ্যোগে এবং Christian Aid-এর সহযোগিতায় আয়োজিত সভায় প্রজেক্ট কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের উপস্থাপনা ও সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মাজেদা খাতুন, সাংবাদিক কালিদাস রায়, প্রধান শিক্ষক শামীমা নার্গিস, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ফিরোজা বেগম, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষক হাবিব কাজী এবং প্রদীপ পাহান।

বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত বিভিন্ন এলাকায় ডায়রিয়া, জ্বর, কাশি, চোখের সমস্যা, কৃমি ও চুলকানিসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা যায়। এসব রোগের অনেকগুলোই নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পুষ্টির সঙ্গে সম্পর্কিত। তাই রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় স্বাস্থ্যসেবা গ্রহণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এসব সমস্যা সমাধানে করণীয় নিয়েও আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর