মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করে নিয়মবহির্ভূতভাবে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত তিন সদস্য হলেন—দৈনিক ইত্তেফাকের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. আব্দুল হালিম, দৈনিক সমকালের কাঁঠালিয়া প্রতিনিধি মো. ফারুক হোসেন এবং দৈনিক ইনকিলাবের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. সাকিবুজ্জামান সবুর।

ক্লাব কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত সদস্যরা দীর্ঘদিন ধরে ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ক্লাব ও সাংবাদিকতা পেশার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রচারসহ নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর তারা ‘কাঁঠালিয়া প্রেসক্লাব’ নামে পৃথক একটি সংগঠন গঠন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাঁঠালিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত জরুরি সভায় আলোচনা শেষে ওই তিন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ক্লাবের শৃঙ্খলা, সাংগঠনিক নিয়ম ও মর্যাদা রক্ষার স্বার্থে জরুরি সভায় আলোচনা শেষে তিন সদস্যের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর