‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রনি আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এই বাংলা/এমএস