শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দৌলতপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল বারেক (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী দৌলতপুর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্তের বাড়ি ও কিশোরীর বাড়ি পাশাপাশি হওয়ায় তাঁরা প্রতিবেশী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত ৮টার দিকে অভিযুক্তের ছেলের স্ত্রী খাদিজার (১৮) সঙ্গে রাতে থাকার জন্য কিশোরী তাঁদের বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষে যায়। পরে ২৫ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে খাদিজা টয়লেটে গেলে কিশোরীকে কক্ষে একা পেয়ে আব্দুল বারেক তাঁর ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় কিশোরী ডাক-চিৎকার করলে অভিযুক্তের কবল থেকে নিজেকে রক্ষা করে বাড়িতে চলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে কিশোরীর মা দৌলতপুর থানায় উপস্থিত হয়ে আব্দুল বারেকের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা হয়েছে।

মামলার এফআইআর নম্বর-৩ এবং জিআর নম্বর-১২২; উভয়ের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি তদন্ত করছেন দৌলতপুর থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর