সাংবাদিকতার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো এবং জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে চলেছেন নাটোরের নলডাঙ্গার সাংবাদিক মো. ফজলে রাব্বী। প্রকৃতির প্রতি ভালোবাসা, পরিবেশ রক্ষায় সচেতনতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় পুরস্কারও অর্জন করেছেন।
জনসেবা, সমাজকল্যাণ এবং জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ নলডাঙ্গা উপজেলার সামাজিক সংগঠন ‘পজেটিভ নলডাঙ্গা’র পক্ষ থেকে তাঁকে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ‘পজেটিভ নলডাঙ্গা’র আয়োজনে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সাংবাদিকতার পাশাপাশি ফজলে রাব্বীর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ প্রশংসনীয়। তাঁর এসব উদ্যোগ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষকে সচেতন করার পাশাপাশি আগামী প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করে আয়োজকরা বলেন, ব্যক্তিগত উদ্যোগে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় যারা কাজ করছেন, তাঁদের উৎসাহিত করা হলে এ ধরনের ইতিবাচক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
এই বাংলা/এমএস