কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনে সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার জাহিদুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিমতানুর রহমান, পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এই বাংলা/এমএস