নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, কৃষক লাল কুদ্দুছের (৫২) ছোলার বেড়া দেওয়া বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।