শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনের ঢাংমারী খালে বিশাল কুমিরের ছাগল শিকার, চাঞ্চল্য

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি :

সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরের ছাগল শিকার করার দৃশ্য দেখা গেছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গাগরামারী বন অফিসের পাশের বনবিবি রিসোর্টসংলগ্ন খালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ করেই ঢাংমারী খালের পানিতে একটি বড় আকৃতির কুমির ভেসে ওঠে। কিছুক্ষণ পর সেটি বনের পাশ থেকে একটি ছাগল শিকার করে খেতে শুরু করে।

এ দৃশ্য দেখতে পেয়ে বনবিবি রিসোর্টের আশপাশের মানুষ ও সেখানে অবস্থানরত পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ দূরত্বে অবস্থান করে বিরল এ বন্যপ্রাণীর আচরণ প্রত্যক্ষ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের নদী ও খালগুলো লোনা পানির কুমিরের স্বাভাবিক আবাসস্থল। খাবারের সন্ধানে কিংবা জোয়ার-ভাটার প্রভাবে কুমিরগুলো মাঝে মধ্যে লোকালয়সংলগ্ন খাল ও চরাঞ্চলে চলে আসে। তবে লোকালয়ের এত কাছে বড় আকৃতির কুমিরের উপস্থিতি এবং শিকার ধরার ঘটনা স্থানীয়দের মধ্যে সতর্কতা বাড়িয়ে দিয়েছে।

স্থানীয়দের প্রতি প্রয়োজন ছাড়া খালের পাড়ে না যাওয়া এবং গবাদিপশু নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর