শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নকলায় বৃত্তিপ্রাপ্ত ২০৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, মানসম্মত শিক্ষা নিয়ে মতবিনিময়

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ ২০৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নকলা পৌরসভার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. হাইবুল ইসলাম, জেলা প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ এবং জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম কমল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারিদা ইয়াসমিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে জানানো হয়, নকলা উপজেলায় বর্তমানে ১১৯টি সরকারি ও ৮৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৭টি কিন্ডারগার্টেন রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার ২৪০ জন এবং বেসরকারি বিদ্যালয়ে ৫ হাজার ৯৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ সরকারি ও বেসরকারি বিদ্যালয় মিলিয়ে মোট ২০৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪৫ জন এবং সাধারণ গ্রেডে ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে। সরকারি বিদ্যালয় থেকে ১৭৯ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ২৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। ফটোসেশন এবং প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরো খবর