নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টুসহ অন্যান্যরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শহিদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক