খাগড়াছড়ি প্রতিনিধি :
জাতীয় শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় খাগড়াছড়ি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী দেবী।
জেলা পর্যায়ের বাছাই কমিটি বিভিন্ন মানদণ্ডে যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত করে।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরবর্তীতে জাতীয়করণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী দেবীর শিক্ষাগত যোগ্যতা বিএ, বিএড ও এমএড। তিনি ২০০৮ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ২০১৭ সাল থেকে বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এক প্রতিক্রিয়ায় শ্যামলী দেবী খাগড়াছড়ি জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বাছাই কমিটির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সফলতা অর্জনের লক্ষ্যে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চান। এ জন্য তিনি সবার দোয়া, শুভকামনা ও সহযোগিতা কামনা করেন।
এই বাংলা/এমএস

