রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্টে কর্নিকান্দা একাদশের বড় জয়

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২২ জুন, ২০২৬

ফরিদপুর প্রতিনিধি :

 

ফরিদপুরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সপ্তম ম্যাচে কর্নিকান্দা একাদশ বড় ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচে তারা মাদারীপুর একাদশকে ৫–১ গোলে পরাজিত করে মাঠ ছাড়ে।

খেলার শুরু থেকেই কর্নিকান্দা একাদশ আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে। অন্যদিকে মাদারীপুর একাদশ একটি গোল করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ব্যবধান কমাতে পারেনি। ফলে ৪ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কর্নিকান্দা একাদশ।

ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের হাতে ব্যাচ পরিয়ে দেন টিমের অভিভাবক ফখরুদ্দিন হাওলাদার। এ সময় টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মনির খলিফা। এছাড়া টিমের পক্ষ থেকেও বক্তব্য রাখেন ফখরুদ্দিন হাওলাদার ও বিল্লাল মাতুব্বর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ম্যাচ শেষে কর্নিকান্দা একাদশের টিম ম্যানেজার বাবু হাওলাদার বলেন, দল ভালো পারফরম্যান্স দেখিয়ে বড় জয় পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যত ম্যাচগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে এবং দল ফাইনালে পৌঁছাতে পারবে।

তিনি আরও বলেন, স্থানীয় যুবসমাজ ও প্রবাসীদের সহযোগিতা ও সমর্থন দলের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

টুর্নামেন্ট ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর