কুড়িগ্রামে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে চীনা নাগরিকের সঙ্গে প্রতারণার অভিযোগ

২৪ লাখ টাকার ডলার, পাসপোর্ট ও কাগজপত্র আত্মসাত করেছে কুড়িগ্রামের গৃহবধু মোর্শেদা; ন্যায়বিচারের আবেদন চীনা নাগরিকের

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক গৃহবধূর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন তার স্বামী, চীনা নাগরিক আন হংওয়েই। তিনি দাবি করেছেন, তার বাংলাদেশি স্ত্রী মোছা. মোর্শেদা আক্তার প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

সোমবার (২২ জুন) এক অভিযোগে আন হংওয়েই বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। ফলে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, মোর্শেদা আক্তার তাকে আনুষ্ঠানিকভাবে তালাক না দিয়েই অন্য একজনকে বিয়ে করেছেন। এ ঘটনায় তিনি মোর্শেদা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বলেন, তার ধারণা অনুযায়ী পুরো পরিবার পরিকল্পিতভাবে এ ঘটনার সঙ্গে জড়িত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আন হংওয়েই জানান, তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার স্ত্রীর সন্ধানে খোঁজখবর নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাননি।

তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার অর্থ, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

তবে এ বিষয়ে অভিযুক্ত মোছা. মোর্শেদা আক্তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের মতামত জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here