কুড়িগ্রামে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট গাঁজা গাছ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় এক কৃষকের মরিচ ক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে পুলিশের একটি দল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুধকুমার নদী দ্বারা বিচ্ছিন্ন দক্ষিণ তিলাই এলাকার এক কৃষকের মরিচ ক্ষেতের ভেতরে দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা গাছটি জন্মানো ও লালন-পালন করা হচ্ছিল। ধীরে ধীরে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে যায়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি মোঃ ইউসুফ মিয়া পালিয়ে যান বলে জানা গেছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় তিনি সীমান্তের দিকে চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, চরাঞ্চলের কিছু কৃষক আর্থিক লাভের আশায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছেন। এ ধরনের কার্যক্রম রোধে নিয়মিত অভিযান চলবে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন বলেন, এলাকায় আরও গাঁজা চাষ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here