কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১ জুন ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় তাদের আরও ৪-৫ জন সহযোগী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন মো. সাজেদ (৩২) এবং এনামুল হাসান। তারা উভয়ই মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা বলে জানায় র্যাব।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানে তাদের কাছ থেকে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাবের দাবি, আটকরা আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১৫ এর কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

