নাসিরনগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া গ্রেফতার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়াকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আক্তার মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনের মামলায় তাকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here