ডিমলা খাদ্য গুদাম ও খাদ্য নিয়ন্ত্রক অফিসে জাতীয় পতাকা বিহীন, কর্মকর্তা অনুপস্থিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্য গুদাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার (১লা জুন২০২৬) দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা খাদ্য গুদাম ও খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়া অফিস চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও কার্যালয়ে উপস্থিত পাওয়া যায়নি। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত না থাকা সরকারি বিধি-বিধানের পরিপন্থী। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মামুনার রশিদ সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ১২:৪৫ মিনিটে উপজেলা খাদ্য ও পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ নবাব ফ্যামিলি সহকারে খাদ্য গুদাম সংরক্ষিত এলাকার ভিতরে প্রবেশ করেন। ১২টায় ৪৫ মিনিটে অফিসে উপস্থিত ও জাতীয় পতাকা অফিসে উত্তোলন না করার বিষয়ে কথা বললে তিনি বলেন জেলা অফিস উত্তোলন করবে আমরা বিশেষ দিবসের শুধু উত্তোলন করি। জেলা অফিসে কাজ থাকার কারণে অফিসে আসতে দেরি হয়েছে। পতাকা উত্তোলন ও অনুপস্থিত বিষয়ে নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন কেন সময় মত অফিসে উপস্থিত নেই, জাতীয় পতাকা উত্তোলন হয়নি বিষয়টি আমি দেখতেছি।

লটারিতে বিজয়ী কৃষকরা বলেন আমরা বিজয়ী হয়েছি এই মেসেজ পেয়েছি কিন্তু কত কেজি ধান আমাদের কাছ থেকে সংগ্রহ করবে এই বিষয়ে খাদ্য গুদামে এসে দেখি অফিসে কেউ নেই। এলাকার সচেতন মহল বলছেন, সরকারি অফিসে শৃঙ্খলা, জবাবদিহিতা ও জাতীয় মর্যাদা রক্ষায় নিয়মিত তদারকি জোরদার করা জরুরি।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here