৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে আসামি: নাটোরে বাদীকে কারণ দর্শানোর নির্দেশ

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী প্রথম শ্রেনীর এা শিক্ষার্থীকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে কারণ দর্শনোর নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে ওই শিশুকে জামিন প্রদান করেন শিশু আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম।

বিবাদী পক্ষের আইনজীবী এড.শামীম উদ্দিন পিকে জানান,দুপুরে হোসেন আলী নামে ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু শিক্ষার্থীকে শিশু আদালতের বিচারকের সামনে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা হলে বিচারক ওই নির্দেশ দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উল্লেখ্য গত ৯ এপ্রিল উপজেলার ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণ সরকারের সাথে শিশু-কিশোরদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরকারের পিতা শাহানুর রহমান বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় ৭ বছরে শিশু হোসেন আলীকে ২১ বছর দেখিয়ে আসামি করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here