প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

 

”বনানীর আনতালিয়া সীসা বারে অভিযান: বিপুল মদ ও সরঞ্জাম জব্দ আটক ৪” শিরোনামে দৈনিক এই বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত জেভিকো কোম্পানীর মালিকের ছেলে ইরফান আলম নাবিল।

প্রতিবাদলিপিতে বলা হয়, আমি ইরফান আলম গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় গণমাধ্যম দৈনিক “এই বাংলা”র নিউজ পোর্টালে “বনানীর আনতালিয়া সীসা বারে অভিযান: বিপুল মদ ও সরঞ্জাম জব্দ, আটক ৪” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার গভীর দৃষ্টি আকর্ষণ করছি।

উক্ত সংবাদের একটি অংশে বারের মালিক হিসেবে আমার ছবি প্রকাশ করা হয়েছে এবং ছবির শিরোনামে আমার ও আমার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনার সঙ্গে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের ফলে আমার ব্যক্তিগত সম্মান ও প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

অতএব, দৈনিক “এই বাংলা” কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি যে, যথাযথ তথ্য যাচাই-বাছাই করে উক্ত সংবাদের সংশোধনী ও প্রতিবাদ প্রকাশ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

‘অতএব, প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আমার লিখিত প্রতিবাদটুকু আপনার পত্রিকায় প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিবেদকের বক্তব্য :

গত শনিবার রাজধানীর বনানী এলাকায় অবস্থিত “দ্য আনতালিয়া” সিসা বারকে কেন্দ্র করে পরিচালিত অভিযানের বিষয়ে প্রকাশিত সংবাদের একটি অংশ সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

প্রকাশিত সংবাদে “জেভিকো কোম্পানির মালিকের ছেলে ইরফান আলম নাবিল”কে উক্ত সিসা বারের মালিক এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হিসেবে উল্লেখ করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, ইরফান আলম নাবিল উক্ত প্রতিষ্ঠানের মালিক নন এবং তার সঙ্গে উক্ত সিসা বার বা সংশ্লিষ্ট কোনো অবৈধ কর্মকাণ্ডের সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে জানানো হয়েছে, ভুল তথ্যের ভিত্তিতে তার নাম উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এতে তার ব্যক্তি ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।

প্রতিবাদকারী পক্ষ অনুরোধ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করার জন্য। একইসঙ্গে প্রকাশিত সংবাদের উক্ত অংশ সংশোধন করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদমাধ্যম হিসেবে আমরা সঠিক তথ্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে অভিযোগ জানানোর পর এ বিষয়ে তিনি যা বলেছেন, সেটাই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

এই বাংলা/এমএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here