খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিটি শেষে পৌর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সেখানে লোকজ মেলার উদ্বোধন করা হয়, যেখানে ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতির সমাহার দেখা যায়।

এদিকে, দ্বিতীয়বারের মতো খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বটতলায়ও নববর্ষ উদযাপন করা হয়। সকালে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া শোভাযাত্রা বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সার্বজনীন পহেলা বৈশাখ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে মূল আয়োজনের সূচনা করা হয়। এরপর বাউল, জারি, সারি ও ভাটিয়ালি গানের মাধ্যমে লোকজ সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক এবং জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীতি।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ শুধু উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই দিনে পাহাড়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here