গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর শিল্পাঞ্চল চান্দনা চৌরাস্তার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস-এর মালিক এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোঃ জহিরুল ইসলাম সরকার পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে গাজীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছেন।
তার এই সাফল্যে গাজীপুরের ব্যবসায়ী মহলে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম ও ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এই অর্জনের জন্য সম্মাননা জানানো হয়।
রোববার পলি কেবলসের উদ্যোগে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় জহিরুল ইসলাম সরকারকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলি কেবলসের ডি.জি.এম (সেলস অ্যান্ড মার্কেটিং) মি. তাইফুর রহমান, এ.জি.এম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ শাহীন মিয়া, গাজীপুর ও আশুলিয়া সেলস ম্যানেজার মোঃ ইমরান মোল্লাসহ অন্যান্য কর্মকর্তারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পলি কেবলসের কর্মকর্তারা বলেন, জহিরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে সততা, দায়িত্বশীলতা এবং গ্রাহকসেবার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। সময়মতো পণ্য সরবরাহ, মানসম্মত সেবা এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি এ অর্জন করতে সক্ষম হয়েছেন।
সংবর্ধিত ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম সরকার বলেন, গ্রাহক, ডিলার ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই তিনি এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও ব্যবসার মান ও সেবা আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয় বরং গাজীপুরের ব্যবসায়িক অগ্রগতির জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ।

